ফেনসিডিলসহ ধরা পড়ে সাংবাদিক পরিচয় দিলেন নারী

অনলাইন ডেস্ক:

দিনাজপুরে ঘোড়াঘাটে ১৩৫ বোতল ফেনসিডিলসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে ওই উপজেলার বলাহার বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভীমপুরের লিয়াকত আলীর ছেলে মুন্না বিহারী ও তার স্ত্রী কথিত সাংবাদিক শাপলা আক্তার সৃষ্টি।

এ তথ্য নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন জানান, মাদক পাচারের গোপন তথ্যে পুলিশের একটি টিম বলাহার বাজারে অবস্থান নেয়। ওই সময় হিলি থেকে আসা মোটরসাইকেল আরোহী ওই দম্পতিকে থামার জন্য সংকেত দেয়া হয়। তারা না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। ওই সময় তাদের কাছ থেকে ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে ওই নারী নিজেকে সাংবাদিক পরিচয় দেন। তাদের বিরুদ্ধে মামলা করে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply