ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা, স্কুল শিক্ষিকাকে উদ্ধার করলো পুলিশ

নিউজ ডেস্ক:

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক স্কুল শিক্ষিকা। তবে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে তাকে উদ্ধার করে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর শহরে এ ঘটনা ঘটে।

নীলফামারীর সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান জানান, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার কথা জানান ওই শিক্ষিকা। পরে আমরা দ্রুত তার আইডি শনাক্ত করার মাধ্যমে ঠিকানা বের করি। পরে এসআই সাইদুর রহমানকে তাৎক্ষণিক ঘটনাস্থলে পাঠিয়ে স্কুল শিক্ষিকাকে স্বামীর বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে জীবিত উদ্ধার করা হয়।

দুই সন্তানের জননী ওই স্কুল শিক্ষিকার স্বামী শহরের একজন ব্যবসায়ী। সৈয়দপুর উপজেলার একটি ইউপির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষিকা পারিবারিক কলহের কারণে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানিয়েছে ওসি আবুল হাসনাত খান। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply