
রংপুর অফিস:
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার মদামুদনে ‘মানবতার বন্ধনে এতিমখানা ও হেফজখানা’য় ‘মানবতার বন্ধনে’, রংপুর সদ্য ভর্তিকৃত অসহায় দুঃস্থ এতিম দরিদ্র শিক্ষার্থীদের ক্লাসের শুভ উদ্বোধন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘মানবতার বন্ধনে’ রংপুর সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ।তিনি উক্ত এতিম খানা ও হেফজ খানায় শিক্ষার্থীদের ক্লাস শুরু করার পাশাপাশি তাদের মাঝে বই- শিক্ষা সামগ্রী, টিফিন বক্স ও শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মোঃ মহিদুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) মোঃ জমির উদ্দিন, ‘মানবতার বন্ধনে’, রংপুর এর আজীবন সদস্য, অফিসার ইনচার্জ হারাগাছ থানা, কাউনিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ‘মানবতার বন্ধনে’, রংপুর এর অন্যান্য সদস্যরা।
এছাড়াও গতকাল শুক্রবার ‘মানবতার বন্ধনে’রংপুরের উদ্যোগে তাজহাট থানায় ‘মানবতার বন্ধনে মাদ্রাসায়’ সদ্য ভর্তি হওয়া ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এম২৪নিউজ/আখতার