হারাগাছ পৌরসভা নির্বাচনে বিজয়ী স্বতন্ত্রপ্রার্থী এরশাদুল হক

নিউজ ডেস্ক:

রংপুরের হারাগাছ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) এরশাদুল হক বিজয়ী হয়েছেন। বিদ্রোহী হওয়ায় গত ১৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে তাকে বহিস্কৃত করা হয়।

পঞ্চম ধাপে রবিবার (২৮ ফেব্রুয়ারী) হারাগাছ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে নারিকেল গাছ প্রতীক নিয়ে তিনি ১৭ হাজার ২৬০ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র হাকিবুর রহমান। তিনি পেয়েছেন ৭ হাজার ১৭৩ ভোট।

এছাড়া বিএনপি প্রার্থী মোনায়েম ফারুক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯২১ ভোট ও ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কা জাহিদ হোসেন পেয়েছেন ২ হাজার ২০৫ ভোট।

কাউনিয়া উপজেলাধীন হারাগাছ পৌরসভা নির্বাচনে ৬৫ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply