
রংপুর অফিস:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে রংপুরে এক হাজার অস্বচ্ছল ব্যক্তির মাঝে ইফতার বিতরন করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গতকাল রোববার বিকেলে নগরীর রেলস্টেশন বস্তি, নাসনিয়া বস্তি, গোমস্তপাড়া ডিজিটাল বস্তি, বঙ্গবন্ধু ম্যূরাল চত্ত্বরে অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে এ ইফতার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী, নেজারত ডেপুটি কালেক্টর রায়হানুল কবির, জেলা স্কাউটের কমিশনার সিদ্দিকুর রহমান, রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক সাব্বির আহমেদ, আলী আহমেদ, মোস্তফা জামাল সুমনসহ অন্যরা।
এম২৪নিউজ/আখতার