
নিউজ ডেস্ক:
তরমুজের মূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে রংপুর জেলা প্রশাসন।
আজ (২ মে) বিকেলে রংপুর মহানগরীর বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। এসময় র্যাব-১৩, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক সময়ে তীব্র গরম এবং রমজানের কারণে বাংলাদেশে মৌসুমী ফল তরমুজের চাহিদা বেড়েছে ব্যাপক। একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে দাম। এমন প্রেক্ষাপটে উচ্চ মূল্যে তরমুজ বিক্রির বিরুদ্ধে অভিযানে নেমেছে রংপুর জেলা প্রশাসন।
সাধারণ মানুষ যাতে ‘ন্যায্যমূল্যে’ তরমুজ এবং অন্যান্য ফল কিনতে পারে সেজন্য রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলে জানান বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
এম২৪নিউজ/আখতার