রংপুর বিভাগে করোনায় নতুন আক্রান্ত ৩৪, মৃত্যু ২

রংপুর অফিস:

রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে গতকাল রোববার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় একদিনে ২৮২ জনের টেষ্ট করে নতুন করে ৭ জেলায় ৩৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ সময়ে দিনাজপুুর জেলায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ্য হয়েছেন ২৫ জন। এ নিয়ে বিভাগে ১ লাখ ২৫ হাজার ৫শ’ ২৭ জনের টেষ্ট করে মোট ১৮ হাজার ১২ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৩শ’ ৫২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ১৬ হাজার ৬শ’ ৬৮ জন রোগী সুস্থ হয়েছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের দিনাজপুুর ২০, রংপুরে ৭, পঞ্চগড়ে ৩, কুড়িগ্রামে ১, গাইবান্ধায় ১, ঠাকুরগাঁয় ১ এবং লালমনিরহাট জেলায় ১ জন কোরে করোনায় আক্রান্ত হয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ৫ হাজার ৪শ’ ১৩ জন আক্রান্ত ও ১শ’ ২৮ জনের মৃত্যু হয়েছে।

রংপুর জেলায় ৪ হাজার ৬শ” ৯০ জন আক্রান্ত ও ৮০ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৬শ’ ৪২ জন আক্রান্ত ও ৩৭ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৭শ’ ১১ জন আক্রান্ত ও ২১ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৫শ’ ২৯ জন অক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ১শ’ ৫৫ জন আক্রান্ত ও ১৮ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৪৫ জন আক্রান্ত ও ১৩ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৮শ’ ২৭ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ১৩৬ জন সহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১ লাখ ৩ হাজার ৪৯ জন। একই সময়ে ১৮৯ জন সহ মোট ৯৯ হাজার ১৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply