দর্শনায় পিকআপের ধাক্কায় নিহত হলেন মিঠাপুকুরের ব্যবসায়ী মন্জুরুল

নিউজ ডেস্ক:

রংপুরের দর্শনা মোড় এলাকায় পিকআপের ধাক্কায় মন্জুরুল ইসলাম (৪৫) নামে এক মরিচ ব্যবসায়ী নিহত হয়েছেন। 

শনিবার (২৯ মে) সকাল ৭টার দিকে রংপুর নগরীর রংপুর-ফুলবাড়ি সড়কের দীপ আই কেয়ার চক্ষু হাসপাতালের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মন্জুরুল ইসলাম মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের বাতাসন মির্জাপুর গ্রামের মৃত আফছার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে মরিচ ব্যবসায়ী মন্জুরুল ইসলাম একটি অটো ভ্যানে করে মরিচ নিয়ে রংপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে নগরীর দর্শনা মোড় এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে অটো ভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মরিচ ব্যবসায়ী মন্জুরুল ইসলাম নিহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় অটো ভ্যান চালককে উদ্ধার করে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply