পঞ্চম বারের মতো রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার

স্টাফ রিপোর্টার:

পঞ্চম বারের মতো রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে পুরস্কার পেলেন বিপ্লব কুমার সরকার।

আজ বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) সকাল ১১টায় রংপুর রেঞ্জ অফিস সম্মেলন কক্ষ হইতে রংপুর রেঞ্জের আগষ্ট ২০২০ মাসের মাসিক অপরাধ সভায়, দেবদাস ভট্টাচার্য বিপিএম, ডিআইজি রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মহোদয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ এর সকল ইউনিটের সাথে সংযুক্ত হয়ে আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, রংপুর জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার (বিপিএম) সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

পুলিশ সুপার রংপুর জেলায় যোগদানের পর পরেই মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠ ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রন, দক্ষতা, কতর্ব্য নিষ্ঠা, সততা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষ জনক হওয়ায় সর্বসম্মতিক্রমে রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, মানবিক পুলিশ সুপার পুলিশ সুপার জনাব বিপ্লব কুমার সরকার, বিপিএম-বার, পিপিএমকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে মনোনীত করেন।

কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারের হাতে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য (বিপিএম) সম্মননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন।

এসময় রংপুর জেলা পুলিশের মধ্যে আগষ্ট/২০ মাসের শ্রেষ্ঠ থানা মোঃ সাজেদুর রহমান অফিসার ইনচার্জ, কোতোয়ালি থানা রংপুরসহ বিশেষ পুরষ্কারে পুরষ্কৃত হন পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শফিকুল ইসলাম শফিক, এবং এসআই মোঃ মনিরুজামান মনির।

এম২৪নিউজ/আখতার