পীরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আশরাফুল গ্রেফতার

নিউজ ডেস্ক:

রংপুরের পীরগঞ্জে চিহ্নিত মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলামকে (৪২) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৮৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আশরাফুল ইসলাম পীরগঞ্জ উপজেলার আব্দুল্লাপুর এলাকার সেকেন্দার আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল্লাপুর এলাকায় অভিযান চালায় পীরগঞ্জ থানা পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী আশরাফুলকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৮৬ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এসময় তার সহযোগী ও ক্রেতারা পালিয়ে যায়।

পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সরেস চন্দ্র জানান, বিশেষ অভিযান পরিচালনা করে ৮৬ পিস ইয়াবাসহ আশরাফুলকে আটক করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply