পীরগঞ্জে সহিংসতার ঘটানায় আরও ৩ জন গ্রেফতার

রংপুর অফিস:

রংপুরের পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা মাঝিপাড়ার সহিংসতার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের একজনের কাছ থেকে হিন্দুদের বাড়ি থেকে লুট হওয়া মাছ ধরার একটি জাল জব্দ করা হয়েছে।

সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গ্রেপ্তার ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৬৯।নতুন গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার ধুলগাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে শাফিকুল ইসলাম (২৬), মাদার পুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে আশিকুর রহমান (২৪), বড় করিমপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে রাজিন ওরফে পলাশ (৩৫)।

তাঁরা সহিংসতার ঘটনায় অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুর মামলার আসামি।এ সময় তাদের একজনের কাছে মাছ শিকারের একটি ঝাকি জাল পাওয়া যায়। গ্রেফতার সবাই হিন্দুপল্লীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের মামলার আসামি। আজ মঙ্গলবার তাদেরকে পীরগঞ্জের আমলী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, গত কাল সোবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, প্রযুক্তি ব্যবহার করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে।

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে ১৭ অক্টোবর রাতে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের বড় করিমপুরের হিন্দুপাড়ায় উত্তেজিত জনতা হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করে। ওই ঘটনায় পীরগঞ্জ থানায় তিনটি মামলা করেছে পুলিশ।

রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল) মোঃ কামরুজ্জামান জানান, বড় করিমপুর মাঝিপাড়া গ্রামে সহিংসতার ঘটনায় চারটি মামলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি এবং হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায় একটি মামলা রয়েছে। এখন পর্যন্ত দু’দফায় ৫০ জন আসামি রিমান্ডের আওতায় এসেছে। নতুন তিনজনসহ এখন পর্যন্ত ৬৯ জন গ্রেফতার হয়েছে।

এদিকে গ্রেফতারদের মধ্যে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়া ও সহিংসতার ঘটনা উসকে দেওয়ার অন্যতম হোতা পরিতোষ সরকার, উজ্জ্বল হোসেন, বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সৈকত মন্ডল ও মসজিদের ইমাম রবিউল ইসলামসহ অনেকেই রয়েছেন। তারা আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিজেদের জড়িত থাকার দায় স্বীকার করেছেন।

উল্লেখ্য, গত রোববার (১৭ অক্টোবর) রাতে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড়করিমপুর মাঝিপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উগ্রবাদীরা। এ ঘটনায় গ্রামটির ১৫টি পরিবারের ২১টি বাড়ির সবকিছু আগুনে পুড়ে গেছে।সব মিলিয়ে অন্তত ৫০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। হামলাকারীরা গরু-ছাগল, অলংকার, নগদ টাকাও নিয়ে গেছেন বলে দাবি ক্ষতিগ্রস্থদের। এ ঘটনায় পীরগঞ্জ থানায় করা চারটি মামলায় ৬৯ জন গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে প্রথম দফায় ৩৭ জনকে তিন দিনের রিমান্ড পেয়েছিল পুলিশ। বর্তমানে আরও ১৩ আসামির রিমান্ডে এনে জিঞ্জাসাবাদ করছে পুলিশ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply