বিভিন্ন বালুর স্পটে রংপুর জেলা প্রশাসনের অভিযান, সাড়ে ৪ লক্ষ টাকা অর্থদণ্ড

খবর বিজ্ঞপ্তির:

রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলামের নেতৃত্বে আজ (১৫ নভেম্বর) পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্পটে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে ৩ টি মামলায় মোট ৪ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এসময় অবৈধ বালু ও বালু উত্তোলনের সরঞ্জামাদি জব্দ করা হয়। স্পটে না পাওয়ায় কয়েকজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা প্রদান করা হয়।

এম২৪নিউজ/আখতার