
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগাছায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পৃথক অভিযানে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোবরার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা সদরে ও অন্নদানগর বাজারে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও আফসানা পারভীন। এসময় স্থানীয় পুলিশ তাদেরকে সহযোগিতা করেন।
সহকারী পরিচালক বোরহান উদ্দিন পীরগাছা সদরে অভিযান চালিয়ে ওজনে কম দেওয়া ও নিম্নমানের পণ্য রাখার অভিযোগে মেঘলা স্টোরকে এক হাজার, মায়ের দোয়া স্টোরকে এক হাজার, নির্মল মাছের দোকানিকে ৫শত টাকা, হান্নানের গোস্তের দোকানে ৫শত টাকা, কনক স্টোরকে এক হাজার টাকা ও মায়ের দোয়া প্রসাধনীকে ৫শত টাকা জরিমানা করা হয়।
এছাড়াও একই সময়ে সহকারী পরিচালক আফসানা পারভীন পৃথক অভিযান চালিয়ে উপজেলার অন্নদানগর বাজারে চিড়া মুড়ির দোকানে অভিযান চালিয়ে মালিকের ৬ হাজার টাকা জরিমানা করেন।
সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, অভিযুক্ত দোকানিরা ওজনে কম ও নিম্নমানের পণ্য বিক্রয় করে আসছিল। জরিমানার পাশাপাশি তাদেরকে সতর্ক করে দেওয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন ভোক্তা অধিকার কর্তৃপক্ষ।বার্তা২৪
এম২৪নিউজ/আখতার