পীরগাছায় খেলা শেষে ফেরার পথে ভ্যানচাপায় শিশু নিহত

নিউজ ডেস্ক:

রংপুর জেলার পীরগাছায় শিশুদের সঙ্গে খেলা শেষে ফেরার পথে ভ্যানচাপায় সানজিদা আক্তার নামে এক শিশু নিহত হয়েছে।

রোববার দুপুরে উপজেলার ছাওলা ইউপির বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সানজিদা একই ইউপির তাজতালুক গ্রামের সাজেদুল ইসলামের মেয়ে।

ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল হাকিম জানান, সড়কের পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল সানজিদা। ফেরার পথে দ্রুতগতির একটি ইঞ্জিনচালিত ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

সূত্র: ডেইলী বাংলাদেশ।