
নিউজ ডেস্ক:
জমিজমার বিরোধের জেরে সালিশি বৈঠকের সময়েই রংপুরের পীরগাছার গাবুড়ার চরে প্রতিপক্ষের বেঞ্চ চাপা ও পিটুনিতে মারা গেছে আব্দুল কাদের নামের এক ৭০ বছর বয়সী বৃদ্ধ কৃষক। এ ঘটনায় সাইফুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুুুুলিশ।
পীরগাছা থানার ওসি তদন্ত দেবাশিষ রায় জানান, স্থানীয় নেছাব উদ্দিন বাজারের ছাওলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বারের আব্দুর রশিদের মধ্যস্থতায় শুক্রবার সকালে গাবুরার চরে বৃদ্ধ আব্দুল কাদের প্রামাণিকের পুত্র আব্দুল গফুর বাদশার সাথে এবং বাহাদুর ভোলার জমি নিয়ে বিরোধের জন্য সালিশি বৈঠক চলছিল।
এসময় বাহাদুর ভোলার পক্ষ হয়ে সাইফুল, বকুল, আলতাব, হবিবরসহ অন্যান্যরা কাদের প্রামাণিককে বেঞ্চ দিয়ে চাপা দেয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে সালিশ বৈঠক ভেঙ্গে যায়। কাদেরকে তার পরিবারের লোকজন বাড়িতে নিয়ে আসলে সেখানেই লাঠিসোটা নিয়ে বেধড়ক পেটায় বাহাদুরের লোকজন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় আমরা সাইফুল ইসলাম নামের একজনকে আটক করেছি। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র: যমুনা
এম২৪নিউজ/আখতার