প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুবকের দণ্ড

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা:

রংপুরের বদরগঞ্জে চলতি জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মিরাজ হোসেন (৩৪) নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে বদরগঞ্জ পৌর শহরের কলেজিয়েট উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এ দণ্ড দেওয়া হয়।

তবে প্রশ্নশপত্র ফাঁসের ঘটনায় একজনকে কারাদণ্ড দেওয়া হলেও মূল হোতাদের শাস্তি না হওয়ায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। দণ্ডপ্রাপ্ত মিরাজ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মণ্ডলেরহাট এলাকার সিরাজুল ইসলামের ছেলে। এদিকে অবহেলার দায়ে সব পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কেন্দ্রসচিব শফিউর রহমান শফিকে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রশ্নপত্র সমাধান করার জন্য দেওয়া হয় কোচিং শিক্ষক মিরাজ হোসেনকে। তিনি কেন্দ্রের বাইরে সড়কের ওপর পার্কিং করা বাপ্পি লোহানী নামের এক ব্যক্তির অটোচার্জার গাড়িতে বসেই ওই প্রশ্নপত্র নিয়ে সমাধান করছিলেন। এ সময় বিপ্লব হোসেন নামের এক শিক্ষার্থীর স্বজন বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন।

Leave a Reply