বদরগঞ্জে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:

রংপুরের বদরগঞ্জে বটগাছ থেকে মোসরেফা খাতুন নামে এক তরুনীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) কুয়াচ্ছন্ন সকালের দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বাংলারহাট মাদ্রাসাপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক বিরোধের জেরে সে আত্মহননের পথ বেছে নেয় বলে জানায় এলাকার লোকজন। ময়না তদন্তের জন্য মরদেহটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অল্প বয়সেই মোসরেফা খাতুনের দুটি বিয়ে হয়েছিল। কোন স্বামীর ঘরেই তার সংসার টেকেনি। এ নিয়ে মা-বাবার সঙ্গে তার মনোমালিন্য লেগেই ছিল। ঘটনার দিন বৃহস্পতিবার সকালে তার বাবার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। প্রতিবেশীদের ধারণা বাবা-মার সঙ্গে ঝগড়ার জেরে ক্ষোভ সইতে না পেয়ে সে বটগাছে উঠে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা যাচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বার্তা২৪

এম২৪নিউজ/আখতার

Leave a Reply