
নিউজ ডেস্ক:
ভুয়া প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে অভিযানে নাঈম ইসলাম নাহিদ নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে রংপুর নগরীর তাজহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে র্যাবের মিডিয়া অফিসার খন্দকার গোলাম মোর্ত্তুজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, নাহিদ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে টাকার বিনিময়ে আসন্ন এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিতরণের নামে প্রতারণা করে আসছিল। সে একাধিক গ্রুপে, পেজের সক্রিয় সদস্যদের এডমিন হিসেবে দায়িত্ব পালন করত।
র্যাব আরো জানায়, র্যাবের কাছে বিকাশের মাধ্যমে প্রতারণার অর্থ লেনদেন করার কথা স্বীকার করেছে নাহিদ। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।