
নিউজ ডেস্ক:
রংপুরে মহাসড়কের ওপর থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নগরীর উত্তম পুরাতন বেতারপাড়া সংলগ্ন রংপুর-দিনাজপুর মহাসড়কের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওছার জানান, রংপুর মহানগরীর উত্তম পুরাতন বেতার পাড়ার রংপুর-দিনাজপুর মহাসড়কের ওপরে একটি মরদেহ দেখতে পায় টহল পুলিশ। খবর পেয়ে সেখানে পুলিশের ক্রাইম জোন সিআইডিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, মরদেহের পরনে কোনো কাপড় ছিল না। তবে পাশের একটি ভবনের দেয়ালের ছোপ ছোপ রক্তের দাগ দেখা গেছে। এছাড়াও ২০ গজ দূরে স্যান্ডেল ও একটি শার্ট পাওয়া গেছে।
তিনি আরও বলেন, মেট্রোপলিটন পুলিশ, সিআইডিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই এ ব্যাপারে তদন্ত কার্যক্রম শুরু করেছে। বিষয়টি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা সেটি খতিয়ে দেখছে পুলিশ।
এম২৪নিউজ/আখতার