রংপুরে অবৈধ চিপস কারখানা বন্ধ, মালিকের জরিমানা

নিউজ ডেস্ক:

রংপুরের কাউনিয়ায় লাইসেন্স বিহীন অবৈধ চিপস কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় অনুমোদন ছাড়া চিপসসহ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনের অপরাধে কারখানার মালিক মফিজুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

সোমবার (৩ জানুয়ারি) বিকালে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা তারিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার শহীদবাগ ইউনিয়নের বেইলি ব্রিজ বাজার এলাকায় লাইসেন্স বিহীন একটি কারখানায় অবৈধভাবে চিপসসহ বিভিন্ন পণ্য উৎপাদন করা হচ্ছে।

এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় প্রয়োজনীয় অনুমোদন না থাকায় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই কারখানার মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে ভোক্তা অধিকারের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

এম২৪ননিউজ/আখতার

Leave a Reply