রংপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে দিনভর ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রংপুর অফিস:

রংপুরের হারাগাছ থানার চর চতুরা এলাকার বিভিন্ন পয়েন্টে অবৈধ বালু উত্তোলন বন্ধে বুধবার দিনভর অভিযান পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের সময় দুটি অবৈধ বালুমহাল থেকে বালু লুটকারীরা খননযন্ত্র ফেলে পালিয়ে গেলেও জব্দ করা হয় শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ খননযন্ত্র,খননের কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম ও ৫০টি পাইপ ছাড়াও একটি ভেকু মেশিন।

বালু উত্তোলন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আঁখি শেখ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply