রংপুরে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রংপুর অফিস:

রংপুরে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে রংপুর রিপোর্টাস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

বক্তারা বলেছেন, দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক আজ ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।

রংপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ রাজু আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবীন সাংবাদিক লিয়াকত আলী বাদল, রংপুর রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক সরকার মাজাহার মান্নান, মোহনা টিভির ব্যুরো প্রধান মোঃসফিকুল আলম, মাহিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাবুল নাগ, নিউজ ২৪ ব্যুরো প্রধান রেজাউল ইসলাম মানিক, ইত্তেফাকের পাটগ্রাম সংবাদদাতা দুলাল সরকার, সাংবাদিক রাফাত হোসেন বাধন, ইত্তেফাকের রংপুর ফটো সাবাদিক রাশেদ হোসেন, সাংবাদিক আলমঙ্গির হোসেন, মিসবাহুল ইসলাম হিমেল, বিথী হোসেন বক্তব্য রাখেন।

যমুনা টেলিভিশনের স্টাফরির্পোটার সরকার মাজহার মান্নানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক রংপুর স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা আনছারী। আলোচনা সভা শেষে প্রবীন সাংবাদিক লিয়াকত আলী বাদল কেক কেটে রংপুরে ইত্তেফাকের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন করেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply