
নিউজ ডেস্ক:
কুড়িগ্রামের ফুলবাড়ীর এক নির্ভৃত পল্লীতে কৃষকের হাতে আটক হওয়া বিরল প্রজাতির ময়ূরটি উদ্ধারের পর রংপুর বনবিভাগের হেফাজতে রয়েছে। রংপুরের বন বিভাগ জানিয়েছে, উদ্ধার হওয়া সেই ময়ূরটি এখন গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ধারণা করা হচ্ছে, ময়ূরটি পাশের দেশ ভারত থেকে সঙ্গিহীন হয়ে এদেশে আশ্রয় নিয়েছিল।
রংপুরের বিভাগীয় বন কার্যালয়ের সদর রেঞ্জ বন কর্মকর্তা সাফিয়ার রহমান সাফি জানান, ময়ূরটি গ্রামবাসীর হাতে আটক হওয়ার সময় ডানায় আঘাত পেয়েছিল। আমাদের হেফাজতে নেওয়ার পর এর প্রয়োজনীয় সেবা এবং চিকিৎসা দেওয়া হচ্ছে। ময়ূরটি এখন এটি সুস্থ আছে। নিয়ম মাফিক খাওয়া দাওয়া করছে। তিনি জানান, প্রথমে এটি দিনাজপুর রামসাগর পার্কের জন্য হস্তান্তরের উদ্যোগ নেয়া হলেও পরবর্তীতে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারী পাক র্কতৃপর্ক্ষের চাহিদাপত্র আসায় ময়ূরটিকে সেখানে পাঠানোর সরকারী উদ্বোগ নেয়া হয়েছে।
পরিবেশ বান্ধব মুক্তাঙ্গনে বিচরনের জন্য পর্যপ্ত সুবিধা থাকায় সেখানেই ময়ূরটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ সপ্তাাহে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ময়ূরটিকে হস্তান্তর করা হতে পারে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।