রংপুরে চালু হলো রাইড শেয়ারিং কোম্পানি উবারের মোটসাইকেল সুবিধা

রংপুর অফিস:

রংপুর নগরীতে এবার চালু হলো যুক্তরাষ্ট্র ভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানি উবারের মোটর সাইকেল সুবিধা।

গতকাল বুধবার বিকেলে রংপুর পর্যটন মোটেল এলাকায় আনুষ্ঠানিকভাবে রংপুরের রাইডার এবং চালকদের জন্য এ উবার মটো সেবা চালু করা হয়েছে। উবারের বাংলাদেশ এবং ভারতের পূর্বাঞ্চলীয় প্রধান আরমানুর রহমান নতুন ড্রাইভার পার্টনারের হাতে উবারের হেলমেট তুলে দিয়ে বলেন, নতুন অঞ্চলে কোম্পানির কার্যক্রম বিস্তার করতে পেরে আমরা রোমাঞ্চিত এবং আনন্দিত। এ সেবার আওতায় থাকা রাইড চালকরা না থাকলে এটি সম্ভব হতো না।

তিনি বলেন, আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে অংশী দারিত্বের মাধ্যমে ফ্রন্টলাইন স্বাস্থ্যসেবা কর্মী এবং বয়স্ক এবং দুর্বল নাগরিকদের টিকা দেওয়ার জন্য ২৫ হাজারটি বিনামূল্যের রাইড দিয়েছি। এছাড়া ঢাকার বাসিন্দাদের টিকা দেওয়ার জন্য ৫০ হাজারটি বিনামূল্যের রাইড দিয়েছি।

উবারের অফিসিয়াল ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ আমরা রংপুরে উবার মটো সেবা চালু করেছি। নতুন বছরে উবার মোটো সেবা নতুন অঞ্চলে চালু করতে পেরে উজ্জীবিত। আমাদের এই সেবার মাধ্যমে রংপুর কেবল রাইডারদের ঝামেলামুক্ত, সাশ্রয়ী ও নিরাপদ যাতায়াতের অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করবে না বরং ড্রাইভার ও অংশীদারদের জন্য অর্থপূর্ণ উপার্জনের সুযোগও তৈরি করবে। আমাদের লক্ষ্য রংপুরের জনগণের জন্য একটি নির্বিঘ্নে যাতায়াতের অভিজ্ঞতা দেওয়া।যেকোনো সময়ই হোক বা যেকোনো জায়গায় হোক।

এম২৪নিউজ/আখতার

One thought on “রংপুরে চালু হলো রাইড শেয়ারিং কোম্পানি উবারের মোটসাইকেল সুবিধা

  1. যোগাযোগ করার জন্য ফোন নাম্বার দেওয়া লাগত

Leave a Reply to হযরত আলীCancel reply