
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুরে সরকার বিরোধী ষড়যন্ত্র ও রাষ্ট্রীয় নিষেধাজ্ঞ অমান্য করে জনসমাবেশ করার অভিয়োগে রংপুর জেলা বাসদ এর সমন্বয়কারী আব্দুল কুদ্দুসসহ ১০নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামন থেকে জনসমাবেশ চলাকালীন সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বাসদের সমন্বয়ক আব্দুল কুদ্দুস, ছাত্র ইউনিয়নের নেতা নাহিদ, বিশাল, ছাত্রফ্রন্টের নেতা কল্লোল ও শুভসহ ১০ জন নেতা-কর্মী।
তাদের আটকের বিষয়টি দাবী করেছে ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ শিহাব। এক প্রেস বার্তায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন তিনি।
প্রেস বার্তায় জানানানো হয়, করোনা মহামারী মোকাবিলায় আপদকালীন স্বাস্থ্য খাতে বাজেটের ২০% বরাদ্দ, প্রতি জেলায় ২৫টি ভেল্টিলেটর মেশিন স্থাপন, কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা চালুসহ ৫০০ শয্যার কোভিড হাসপাতাল চালু, বিনামূল্যে করোনা টেস্টসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ রবিবার দুপুরে প্রগতিশীল ছাত্রজোট রংপুর জেলার উদ্যোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধণ ও বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করে।
কিন্তু কর্মসূচির শুরুতেই পুলিশ ব্যানার প্লাকার্ড কেড়ে নেয়া। পুলিশি বাধা উপেক্ষা করেই মানববন্ধণ ও বিক্ষোভ কর্মসূচী পালনের চেষ্টা করে।
এ সময় বক্তব্য রাখেন, প্রগতিশীল ছাত্রজোট নেতা প্রহ্লাদ রায়, সাজু বাসফোর, দেবাশীষ রায়। এরই এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে মানববন্ধণ ও বিক্ষোভ কর্মসূচি পন্ড করে দেয় এবং পুলিশ ধাওয়া করে ১০নেতা-কর্মীকে গ্রেফতার করে।
এদিকে আরপিএমপি কোতয়ালী থানার ওসি আব্দুর রশীদ জানান, কোভিড-১৯ সময়ে স্বাস্থ্যবিধি ভঙ্গ করে কিছু অতি উৎসাহীরা দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার জন্য মানববন্ধন ও বিক্ষোভের নামে অরাজকতা সৃষ্টি করায় তাদের গ্রেফতার করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার।
