রংপুরে জাতীয় বীমা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুরে জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়েছে। আজ রবিবার (১ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বীমা দিবসের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে বেলুন উড়িয়ে জাতীয় বীমা দিবসের উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।

এরপর রংপুর নগরে ভ্রাম্যমাণ গাড়িতে করে বীমা বিষয়ে সচেতনতামূলক সংগীত পরিবেশন করা হয়।

এছাড়া দুপুর ১২ টায় জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply