রংপুরে ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার বিতরণ

নিউজ ডেস্ক:

প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড.এম এ ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুর নগরীতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ মে) বিকালে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীর বিভিন্ন স্থানে এসব ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

রংপুর নগরীর হনুমানতলা বস্তিতে রংপুরের জেলা প্রশাসন ও রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষে ইফতার বিতরণ কার্যক্রমে পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। এসময় এক হাজার অসহায়-দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু ও রোভার স্কাউটস সদস্যরা ইফতার বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।

উল্লেখ্য, ড. এম এ ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply