
রংপুর অফিস:
রংপুর নগরীতে গত তিনদিনে পৃথক তিনটি অগ্নিকান্ডে একটি সেমাই তৈরী কারখানাসহ ১৮ টি অগ্নিকান্ডে ভস্মিভুতের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়েছে কারখানাটি সহ সকল দোকান।
রংপুর ফায়ার সার্ভিসের সুত্রে জানাগেছে, শুক্রবার (৩০ এপ্রিল) দিবা গত রাত পৌনে একটার দিকে নগরীর পশ্চিম খাসবাগ এলাকার আসলাম হাজির সেমাই কারখানায় অগ্নি কান্ডের ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
তাৎক্ষনিকভাবে অগ্নিকান্ডের সূত্র পাতের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পৌঁছে যাওয়াতে আগুন চারিদিকে ছড়িয়ে পড়েনি। সেখানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
এদিকে গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) মধ্যরাতে নগরীর কেরানীরহাট বাজারে অগ্নিকান্ডে ১৬টি দোকান পুড়ে ভষ্মিভূত হয়েছে। এছাড়া গতকাল শুক্রবার (৩০ এপ্রিল) সকালে নগরীর সেনপাড়ায় একটি এবং হাজিরহাটে আরেকটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
রংপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক একেএম শামসুজ্জোহা জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিদ্যুৎএর শক সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
এদিকে পৃথক তিনটি দুর্ঘটনায় ১৮টি দোকান পুড়ে গেছে। এতে সবমিলিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ক্ষতি গ্রস্থ ব্যবসায়ী ও দোকান মালিকদের রংপুুুর সিটি করপোরেশন ও জেলা প্রশাসন থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার