রংপুরে দেশীয় অস্ত্রসহ বিএনপির ৩ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক:

রংপুরে দেশীয় অস্ত্রসহ বিএনপির তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার উৎপল রায়।

গ্রেফতার হওয়া বিএনপি নেতাকর্মীরা হলেন- নগরীর মিস্ত্রিপাড়া এলাকার আকরাম হোসেন, রেলগেট বাবু পাড়া এলাকার আনাস সামাদ ও গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার গুড়িথাপাড়ার শামিউল আলিম সাজিদ।

পুলিশ কমিশনার উৎপল রায় বলেন, বিএনপির হাইকমান্ডের নির্দেশে রংপুর জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে পরশুরাম থানার খটখটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গোপন বৈঠক করছিলেন। সংবাদ পেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি দল মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে অভিযান পরিচালনা করে দুজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। গ্রেফতার হওয়াদের তথ্যের ভিত্তিতে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।

তিনি বলেন, গ্রেফতার আসামিরা জিজ্ঞাসাবাদে গোপন বৈঠকের কথা স্বীকার করেন এবং বৈঠকে উপস্থিত অন্য নেতাকর্মীদের নাম জানান।

এদিকে গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও বিশেষ ক্ষমতা আইনে পশুরাম থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। সময়

এম২৪নিউজ/আখতার

Leave a Reply