রংপুরে দৈনিক ‘আমাদের প্রতিদিন’র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

বিভাগীয় নগরী রংপুর থেকে প্রকাশিত দৈনিক ‘আমাদের প্রতিদিন’র প্রতিনিধি সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৫ মার্চ) নগরীর দখিগঞ্জ আগামী চাষী কারুপণ্য প্রজেক্ট হলরুমে আমাদের প্রতিদিন’র প্রকাশক ও সম্পাদক মাহবুব রহমানের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আমাদের প্রতিদিন বাণিজ্যিক ব্যবস্থাপক উদয় চন্দ্র বর্মন ও প্রধান প্রতিবেদক হারুন উর রশিদ সোহেল এর যৌথ সঞ্চলনায় আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জাহানারা বেগম, এছাড়াও বক্তব্য রাখেন পত্রিকার প্রধান সহ-সম্পাদক বাদল রহমান, সহকারি সম্পাদক ফেরদৌস আহমদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এ্যাড আহসান হাবীব নীলু, দিনাজপুর জেলা প্রতিনিধি একরাম তালুকদার, আঞ্চলিক প্রতিনিধি আব্দুল আজিজ মজনু, নীলফামারী জেলা প্রতিনিধি সিএসএম তপন, মহানগর প্রতিনিধি সোহেল মো: নুর-এ-এলাহী, কাউনিয়া উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান মিটুল, পার্বতীপুর উপজেলা প্রতিনিধি মুসলিমুর রহমান, চিলমারী উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান, বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি আশরাফুজ্জামান বাবু প্রমুখ।

এসময় পত্রিকার বার্তা সম্পাদক সৈয়দ বোরহান কবীর বিপ্লব, সহ-সম্পাদক নাজমুল হক, উপ-সম্পাদক আজিজা সিদ্দিকা পপি, আঞ্চলিক প্রতিনিধি সীমান্ত সাথী, রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রতিনিধি নির্মল রায়, মিঠাপুকুর প্রতিনিধি সবুজ আহমেদ, তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি প্রবীর কুমার কঞ্চন, দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা প্রতিনিধি রাশেদুজ্জামান মÐল, বিরল উপজেলা প্রতিনিধি আতিউর রহমান, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি শেখ মোঃ নুর ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি আরমান আলী, নীলফামারীর ডোমার উপজেলা প্রতিনিধি মোসাদ্দেকুর রহমান সাজু, ডিমলা উপজেলা হাবিবুল হাসান হাবিব, সৈয়দপুর উপজেলা প্রতিনিধি খন্দকার সোহেল আহমেদ, কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি বিপিএম জয়, জলঢাকা উপজেলা প্রতিনিধি নূরুন্নবী ইসলাম, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রতিনিধি সবুজ ইসলাম, দৈনিক যুগান্তরের চিলমারী উপজেলা প্রতিনিধি গোলাম মাহবুব, দৈনিক ইত্তেফাকের মিঠাপুকুর সংবাদদাতা শামীম আখতার ও উলিপুর প্রতিনিধি আলমগীর হোসেন, সার্কুলেশন ইনচার্জ স্বপন মিয়া, কম্পিউটার অপারেটর মানিক মিয়াসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রংপুরে দৈনিক ‘আমাদের প্রতিদিন’র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি তার বক্তব্যের শুরুতে ৭ মার্চের বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক ও ২৬শে মার্চ আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা ও স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, এ পত্রিকাটি আমার সন্তানের মতো। এটি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে প্রতিষ্ঠিত। তিনি আরও বলেন, আপনাদের সকালের প্রচেষ্ঠায় পত্রিকাটি পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছে।

পত্রিকাটির সম্পাদক তার বক্তব্যে কীভাবে সংবাদপত্রটিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটার কী কী প্রতিবন্ধকতা বা ঘাটতি আছে সে বিষয়ে প্রতিনিধিদেরকে মতামত ও পরামর্শ দেওয়ার আহ্বান করেন। আলোচনা শেষে সকল প্রতিনিধিদের মাঝে আইডি কার্ড ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply