
রংপুর অফিস:
রংপুর নগরীর পায়রা চত্ত্ববর সংলগ্ন এলাকা থেকে আজ বুধবার (৩১ মার্চ) বিপুল পরিমাণ নকল ঔষধ জব্দ করেছে রংপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।
এসময় নকল ঔষধ বিক্রির অভিযোগে ফাইম নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, রংপুর এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। অভিযানে আরও অংশ গ্রহণ করেন মেট্রোপলিটন পুলিশ ডিবি এর সদস্যগণ ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধিরা।
রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে ঔষধ প্রশাসন অধিদপ্তর প্রতিনিধি ও ডিবি’র সদস্যদের উপস্থিতিতে বিকেল ৫ টার দিকে রংপুর নগরের পায়রা চত্ত¡র এলাকার একটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় ফাইম ফার্মেসি থেকে বিপুল পরিমাণ নকল ঔষধ পাওয়া যায়। এর বেশির ভাগই ছিল নকল এন্টিবায়োটিক। এসময় জব্দকৃত ঔষধ ধ্বংস করা হয়।
এম২৪নিউজ/আখতার