
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুরের ধাপ ইঞ্জিনিয়ারপাড়াস্থ স্টাফ কোয়ার্টার মাঠে শনিবার বিকালে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। এই বস্তু নিয়ে তোলপাড় চলছে আতঙ্ক নগরবাসীর মাঝে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, রংপুর মহানগরীর ১৯নং ওয়ার্ডের ধাপ ইঞ্জিনিয়ারপাড়াস্থ স্টাফ কোয়ার্টার মাঠে শনিবার বিকেলে স্থানীয় কিছু যুবক ব্যাটমিন্টন খেলার জন্য কোট তৈরি করছিলেন। এ সময় একটি গ্রেনেড আকৃতির একটি বস্তু দেখতে পায়। পরে বিষয়টি নিয়ে অত্র এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসআই মামুনুর রশিদ মামুন জানান, এখানে বোমা পাওয়া গেছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে গ্রেনেড আকৃতির পুরাতন একটি বস্তু দেখতে পাই। বস্তুটি পরীক্ষা করার জন্য সেনাবাহিনীর বোমা ডিজপোজাল টিম এর অপেক্ষায় আমাদের কয়েকজন সদস্যকে ওখানে রেখে আসা হয়েছে।
স্থানীয় কয়েকজন জানান, বিকাল আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় আছি। গ্রেনেডটি নিতে বা ধ্বংস করতে কেউ আসেননি।
রাত নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বস্তুটি মাঠে পড়ে থাকতে দেখা গেছে।
এম২৪নিউজ/আখতার