রংপুরে পরিবহন মালিক, শ্রমিক ও সুধীজনের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময়

রংপুর অফিস:

রংপুর সিটি কর্পোরেশনের ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে রংপুর মহানগরীর সকল স্তরের পরিবহন মালিক, শ্রমিক ও সুধীজনের এক মতবিনিময় সভা করেছেন পুলিশ কমিশনার।

আজ বৃহস্পতিবার ১১টায় রংপুর জেলা কেন্দ্রীয় বাস টার্মিনালে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নুরেআলম মিনা, বিপিএম বার, পিপিএম এ সভা করেন।

রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার জনাব নুরেআলম বিপিএম (বার), পিপিএম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম, ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, এছাড়াও ছিলেন,নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ, রংপুর, রংপুর জেলা পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সংগঠনের সদস্যবৃন্দ এবং সুধীজন ও সাংবাদিকগন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ মেনহাজুল আলম। এ সময় তিনি রংপুর মহানগরীর সড়ক ও ট্রাফিক ব্যবস্থার উপর একটি সম্যক ধারণা সকলের সামনে তুলে ধরেন।

রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও সহ-সভাপতি ,মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন। এ সময় তারা পরিবহন সেক্টর ও সড়কে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ কমিশনারের দৃষ্টি কামনা করেন। নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ, রংপুর তিনি বক্তব্যে সড়ক বিভাগের উন্নয়নে সরকারের পরিকল্পনা ও চলমান কার্যক্রম তুলে ধরেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম প্রধান অতিথির বক্তব্যে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে শাহাদত বরণকারী সকল সদস্য এবং জাতীয় চার নেতা ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ সকলের আত্মত্যাগকে গভীর শোক ও শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি আরো বলেন, রংপুর মহানগরীর সড়ক ও ট্রাফিক ব্যবস্থায় বিদ্যমান সমস্যা ও এ ব্যাপারে করণীয় সম্পর্কে তাঁর অভিমত ব্যক্ত করেন। এ সময় তিনি নগরের যানজট নিয়ন্ত্রণকল্পে সিটি করপোরেশনসহ সরকারের সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের সাথে সমন্বয়পূর্বক অটোরিকশার বিকল্প হিসেবে সিটি বাস চালুর উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান। একই সাথে নগরের ট্রাফিক ব্যবস্থায় শৃংখলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া পুলিশ এবং পরিবহন মালিক-শ্রমিক পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করার সুবিধার্থে তিনি পরিবহন মালিক-শ্রমিক কেন্দ্রীক একটি কমিউনিটি পুলিশিং কমিটি গঠনের ঘোষণা দেন।

শেষে পরিবহন শ্রমিকের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সংগঠনের পক্ষ থেকে পুলিশ কমিশনার কে ক্রেস্ট উপহার দিয়ে সংবর্ধিত করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply