রংপুরে বজ্রপাতে সাবেক ইউপি সদস্যসহ দুইজন নিহত

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯জুলাই) দুপুরে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের দর্শনা দূর্গাপুর ও আক্কেলপুরে পৃথক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-দর্শনা ভূরারঘাট দূর্গাপুর মহালটারির মৃত কছি উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য হাজী মোবারক আলী (৬২) ও আক্কেলপুর গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে এনামুল হক (৩৫)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো এনামুল হক সকালে তার কৃষি জমিতে কাজ করতে যান। দুপুর সাড়ে এগারোটার সময় বৃষ্টিপাত শুরু হলে তিনি বজ্রপাতে মারা যান। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এদিকে একই দিন দুপুরে বজ্রপাতে মৃত্যু হয় সাবেক ইউপি সদস্য হাজী মোবারক আলীর। পরে তার পরিবারের লোকজন খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করেন।

এ ব্যাপারে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছেন।

এম২৪নিউজ/আখতার।