
রংপুর অফিস:
রংপুরে বজ্রপাতে জসিম উদ্দিন (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ শুক্রবার বিকেলে নগরীর কুটিরপাড়ায় এই ঘটনা ঘটেছে।
মৃত জসিম উদ্দিন ৩০ নং ওয়ার্ডের কুটিরপাড়া এলাকার বাসিন্দা। ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর মালেক নিয়াজ আরজু বিষয়টি নিশ্চিত করে জানান জসিম উদ্দিন।
তিনি বলেন, শুক্রবার বিকেলে কুটিরপাড়া এলাকায় ক্ষেত থেকে ছাগল আনতে গেলে হঠাৎ বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়। এসময় তিনি বজ্রপাতে তিনি মারা যান। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করেন।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি তদন্ত বলেছেন, বজ্রপাতে মৃত্যুর বিষয়টি আমরা এখনো নিশ্চিত হইনি।
এম২৪নিউজ/আখতার