
রংপুর অফিস:
রংপুরের নব্দীগঞ্জের রংপুর কুড়িগ্রাম মহাসড়কে বাস ও ব্যাটারীচালিত অটোর সাথে মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন সাতজন।
আজ রবিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর নব্বীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রংপুরের মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রবিউল ইসলাম জানান, মানিক পরিবহনের বাসটি ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটের বুড়িমারীগামী মানিক এক্সপ্রেস নামে একটি বাস ওই এলাকায় পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে নব্দী গঞ্জ এলাকায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৩ যাত্রী নিহত হন।রোববার সন্ধা সাতটার দিকে এ ঘটনা ঘটে। এবং মেডিকেলে নেয়য়ার পথে ১ জনের মৃত্যু হয়। এ ঘটনায় সাতজন আহত হন।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়াগেছে। তারা হলেন, পবিত্র নন্দ্রী, পিতাঃ শ্রী সদানন্দ খুলনাও অনিল চন্দ্র (৫৫) পিতাঃ রামকৃষ্ণ বর্মন, নগরীর মাহিগঞ্জ এলাকায় তাদেও বাড়ি বলে পুলিশ জানিয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মানিক পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদেও পুরো পরিচয় জানা যায়নি।পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটের বুড়িমারীগামী মানিক এক্সপ্রেস নামে একটি বাস ওই এলাকায় পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালকসহ তিনজন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে আরও একজন মারা যান।
মহানগর পুলিশের মাহিগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) বাবুল মিয়া জানান, দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যানচলাচল স্বাভাবিক করে।
এম২৪নিউজ/আখতার