রংপুরে বিডা’র অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সার্বিক কার্যক্রম অবহিতকরণ কর্মশালা

নিউজ ডেস্ক:

রংপুরে বিডা’র অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সার্বিক কার্যক্রম অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে রংপুর আরডিআরএস মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) লোকমান হোসেন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিডা’র নির্বাহী সদস্য (গ্রেড-১) মিজ মোহসিনা ইয়াসমিন, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, বিডা’র রংপুর বিভাগীয় পরিচালক মোছাঃ আরজু আরা বেগম, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ আকবর হোসেন, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ রেজাউল ইসলাম মিলন, রংপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির, প্রেসিডেন্ট আনোয়ারা ফেরদৌস পলি।

এছাড়াও রংপুর বিভাগের ৮ জেলার জেলা প্রশাসনের প্রতিনিধিগণ, উদ্যোক্তাগণ, বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্টকহোল্ডার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply