রংপুরে ভাগনিকে ধর্ষণের অভিযোগে মামা আটক

রংপুর অফিস:

রংপুর শহরের খোর্দতামপাট এলাকায় বেড়াতে এসে এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মকুলের (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত মকবুল মোল্লাপাড়ার আনিছার রহমানের ছেলে।

খোর্দতামপাট এলাকা থেকে বুধবার বেলা ৩টার দিকে অভিযুক্ত মকুলকে আটক করা হয়। মেয়েটি স্থানীয় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে।

তাজহাট থানার উপ-পরিদর্শক আব্দুল হাই জানান, ওই এলাকায় খালার বাড়িতে বেড়াতে আসে ১০ বছরের শিশুটি। বুধবার দুপুরে স্বজনদের অনুপস্থিতিতে ওই যুবক ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে।

পরে শিশুটি আত্মীয়দের বিষয়টি খুলে বলে। পুলিশ অভিযান চালিয়ে আটক করে অভিযুক্ত ব্যক্তিকে। শারীরিক পরীক্ষার জন্য ওই ছাত্রীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর কথা রয়েছে।

এ ঘটনায় জড়িত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন মেয়েটির বাবা।

তাজহাট থানার ওসি আকতারুজ্জামান প্রধান বলেন, পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে। মামলা হলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।রংপুর নগরীতে খালার বাড়িতে বেড়াতে এসে খালুর ছোট ভাইয়ের (মামা) কতৃক ধর্ষণের শিকার হয়েছে নয় বছরের এক শিশু। গতকাল বুধবার দুপুরে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।ধর্ষক মামা মকবুলকে (৩০) আটক করেছে পুলিশ। আটককৃত মকবুল মোক্লাপাড়ার আনিছার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নগরীর এরশাদ নগরের বাসিন্দা ভুক্তভোগী শিশুটি তার খালার বাড়ি মোল্লাপাড়ায় বেড়াতে আসে। গতকাল বুধবার দুপুরের দিকে বাড়িতে একা পেয়ে খালুর ছোট ভাই মকবুল তাকে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে হাতেনাতেই মকবুলকে আটক করে পুলিশে খবর দেয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত ধর্ষক কে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply