
নিউজ ডেস্ক:
রংপুরে শুক্রবার সন্ধ্যায় মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল আকলিমা নামে এক গৃহবধূর। এ ঘটনায় এলাকাবাসী রংপুর দিনাজপুর সড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখেন।
এ সময় দিনাজপুর নীলফামারী, ঠাকুরগা ও পঞ্চগড় জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার এসআই তাহের উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুর মহাসড়কের ইকরচলি এলাকায় সৈয়দপুরগামী একটি মাইক্রোবাস গৃহবধূ আকলিমাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।