
রংপুর অফিস:
বিভাগীয় নগরী রংপুরে যথাযোগ্য মর্যাদা এবং স্বাধীনতা যুদ্ধ্যের বীর সেনানীদের সম্মান জানিয়ে আজ শুক্রবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উৎসব পালিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে রংপুর নগরীর মর্ডাণ মোড়স্থ স্বাধীনতা স্মৃতিস্তম্ভ অর্জন ও কালেক্টরেট সুরভী উদ্যানস্থ ‘শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে’ পুস্পার্ঘ্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান হয় । এ সময় স্বাস্থ্যবিধি মেনে ফুলে-ফুলে শুভেচ্ছা, শত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও মনমুগ্ধকর ডিসপ্লে প্রর্দশন করা হয়।
বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঞা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মহানগর পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) বাসুদেব বনিক, অতিরিক্ত ডিআইজি আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, বেরোবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর সরিফা সালোয়া ডিনা, শিক্ষা প্রকৌশল অীধদপ্তর, এলজিআডি, বন বিভাগ, স্বাস্থ্য বিভঅগ,প্রাণি সম্পদ বিভাগীয় পরিচালক শাহ জালাল খন্দকার, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, রংপুর প্রেসক্লাব, সামজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় শ্রদ্ধা জানান।
সকাল ৮টায় স্থানীয় জেলা স্টেডিয়ামে শুরু হয় আনন্দ ও উচ্ছাসের উদ্মাদনা। ৪৮ সরকারি দপ্তরসহ অংশ নেয় ৪০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
দুপুরে রংপুর টাউন হলে বীর মুক্তিযোদ্ধার ওশহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তিতে দেশের উন্নয়ন ” শর্ষিক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠনের আয়োজন করা হয় ।
এর আগে ২৫ মার্চ কাল রাতে রংপুর শহিদ মিনার প্রঙ্গনে গতকাল সন্ধা ৭টায় ১০১টি মোম বাতি জ্বালিয়ে শহিদের স্মরন করা হয়।
এম২৪নিউজ/আখতার