
নিউজ ডেস্ক:
রংপুরের শ্যামপুর সুগার মিল বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।
শ্যামপুর সুগার মিলস লিমিটেডের অধীনে উৎপাদিত আখ নিকটস্থ চিনি কলে মাড়াই কার্যক্রম গ্রহণের জন্য গৃহীত সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে শান্তিশৃঙ্খলা নিশ্চিতকরণসহ সার্বিক বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়। এছাড়াও আখচাষী, শ্রমিক-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরে প্রতিনিধি, সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার