
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর নগরীর গোমস্তাপাড়া এলাকায় একটি আস্তানায় অভিযান চালিয়ে চারজন যৌনকর্মীসহ একজন খদ্দেরকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে এই অভিযান চালায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশের একটি দল।
এলাকাবাসী জানায়, রংপুরের পাগলাপীর এলাকার বাসিন্দা সম্রাট নগরীর গোমস্তাপাড়া এলাকায় হায়দার আলী (২৬/১) বাড়ি ভাড়া নিয়ে বাহির থেকে মেয়েদের (তরুণী) ফুসলিয়ে নিয়ে এসে দীর্ঘদিন থেকে দেহ ব্যবসা চালিয়ে আসছে।
আজ সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশের একটি দল।
এসময় বাড়ির ভিতরের গোপন রাস্তা দিয়ে পালিয়ে যায় মূলহোতা সম্রাট। পরে বাড়িতে থাকা চারজন তরুনী ও একজন খদ্দেরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এম২৪নিউজ/আখতার