
নিউজ ডেস্ক:
রংপুরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন রংপুর পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম। মতবিনিময় সভায় আইনশৃংখলার উন্নয়ন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সোমবার সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় রংপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বিগত এক বছরে রংপুর মেট্রোপলিটন পুলিশের আইন-শৃঙ্খলা সংক্রান্ত কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যানমূলক কার্যক্রম প্রদর্শন ও পর্যালোচনা করা হয়। এছাড়াও রংপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ নিয়ন্ত্রন, ট্রাফিক ব্যবস্থাপনা, গোয়েন্দা নজরদারিসহ বিশেষ শাখায় আগাম তথ্য সংগ্রহ এবং অপরাধ প্রতিরোধমূলক বিভিন্ন কার্যক্রমের সন্তোষ প্রকাশ করা হয়।
মতবিনিময় সভায় আগামী দিনগুলিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকরী ও জনবান্ধব করার লক্ষ্যে বেশ কিছু পরামর্শ ও দিকনির্দেশনা উঠে আসে এবং সবার সহযোগিতা কামনা করেন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম।