
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর-ঢাকা মহাসড়কের রংপুরের মডার্ন মোড় এলাকার মডেল কলেজের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সাথে সাথে একটি মোটরসাইকলকে ধাক্কা চলন্ত বাস। এতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ধরে যাওয়া আগুনে দগ্ধ হলে গুরুতর আহত অবস্থায় এক মোটরসাইকেল আরোহীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাত ৮টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এসময় চারজন আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের এলুয়াচড়া পানবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (জাতীয়করনকৃত) মোঃ আরিফুজ্জামান (৪৬)।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান এ তথ্য জানান। ঘটনাস্থলে পুলিশ ও স্থানীরাপুলিশ জানায়, শনিবার দুপুর ১২টার দিকে রংপুর থেকে একটি মোটরসাইকেলে তিন আরোহী মিঠাপুকুরের দিকে যাচ্ছিল, বিপরীত দিক থেকে অপর একটি মোটরসাইকেলে দুজন আরোহী আসছিল। মডেল কলেজের সামনে পৌঁছালে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। ঝলসে যায় মোটরসাইকেল চালকের শরীর। অপর মোটরসাইকেলের দু’জন আরোহীসহ মোট ৫ জন গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মোটরসাইকেলটির আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে মোটরসাইকেলটি ভস্মীভূত হয়। পুলিশ আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।
পুলিশ আরও জানায়, আগুনে ঝলসে যাওয়া ব্যক্তির নাম আরিফুজ্জামান। তার বাড়ি রংপুর সদর উপজেলার উত্তর জানকি পানবাড়ি এলাকায়। অপর মোটরসাইকেল চালকের নাম আলমগীর। বাড়ি নগরীর ডিসির মোড় এলাকায়। বাকিদের নাম পুলিশ জানাতে পারেনি।
এম২৪নিউজ/আখতার।