
নিউজ ডেস্ক:
করোনা মোকাবেলায় রংপুরে ৩টি ভাগে বিভক্ত হয়ে কাজ করবে সেনাবাহিনী। মঙ্গলবার জেলা প্রশাসক কক্ষে জেলা প্রশাসনের সাথে প্রস্তুতি সভা করে সেনবাহিনীর কর্মকর্তারা।
জেলা প্রশাসক আসিব আহসান জানান, সারাদেশের মত রংপুর প্রশাসনের সাথে সেনাবাহিনীর দল করোনা মোকাবেলায় কাজ করবে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত সেনাবাহিনীর কর্মকর্তারা জেলা প্রশাসনের সাথে প্রস্তুতি সভা করেছে।
তারা কিভাবে মাঠে কাজ করবে তা নির্ধারণ করেছে। বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সেনাবাহিনীর প্রশাসনের সাথে কাজ করবে। জন সমাগম এড়িয়ে চলা, জন সমাবেশ তৈরী না করতে তারা কাজ করবে।
প্রশাসনের আইসোলেশন সেন্টার, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পরিদর্শন করে, প্রশাসনের সবলতা , দূর্বলতা পর্যবেক্ষন করবে।
এছাড়া পরিস্থিতি খারাপ হলে তারা কিভাবে কাজ করবে তা নির্ধারণ করবে। তারা ৩টি গ্রুপ হিসেবে কাজ করবে। তারা আজ পরিদর্শন করে এসব স্থানগুলো এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবে।
সূত্র: আলোকিত সকাল।