রংপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

রংপুর অফিস:

রংপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বেতপট্রিস্থ দলীয় কার্যালয়ে এক হাজার অসহায় দারিদ্র্য মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারন সাধারন সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু, সহ-সভাপতি উৎপল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব, প্রচার ও প্রকাশনা সম্পাদক লতিফা শওকত, দপ্তর সম্পাদক আমিন সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান তুহিন, শ্রম বিষয়ক সম্পাদক গাওহারুল ইসলাম, বন ও পরিবেশ সম্পাদক সজিবুর রহমান প্রামানিক, জনশিক্ষা ও শিক্ষা বিষয়ক সম্পাদক এরশাদুল হক রঞ্জু, উপ দপ্তর সম্পাদক জিন্নাত হোসেন লাবলু, সদস্য মওদুদ আহমেদ, রংপুর জেলা মহিলা লীগের সভাপতি মরতুজা মনসুর, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ মামুন, কামরুজ্জামান শাহীন ও লক্ষিন চন্দ্র দাস, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রনি, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কৃষক লীগের জাতীয় পরিষদের সদস্য সামসুল ইসলাম লিচু প্রমুখ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু বলেন, করোনার শুরু থেকে জেলা আওয়ামী লীগ মানুষের পাশে আছে, ঈদে অসহায় মানুষ যেন খেতে পারে সে জন্য খাদ্য সামগ্রী বিতরণ চলছে। এটি চলমান থাকবে ইনশাআল্লাহ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply