রংপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

নিউজ ডেস্ক:

রংপুর জেলা পুলিশের নভেম্বর’১৯ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) পুলিশ লাইন্স অডিটোরিয়াম হলে এই সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিপ্লব কুমার সরকার বিপিএম (বার)পিপিএম পুলিশ সুপার রংপুর ।

সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন , মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়  এসময় জেলার জনগনের আইনশৃংখলা জননিরাপত্তার বিষয়ে পুলিশ সুপার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সকল থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন ফাঁড়ী, তদন্ত কেন্দ্র ও ক্যাম্প ইনচার্জসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply