
রংপুর অফিস:
রংপুর সিটি করর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া বলেছেন, রংপুরের মানুষ নৌকা মার্কায় ভোট দিতে উদগ্রীব হয়ে আছে। কেননা নগরবাসীর ভাগ্য উন্নয়নের মার্কা নৌকা। ২৭ ডিসেম্বর হবে নৌকা মার্কার বিজয়ের দিন।
বুধবার বিকেলে নগরীর মেডিক্যাল মোড় এলাকায় মহানগর যুবলীগের আয়োজনে গনসংযোগে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মেয়র প্রার্থী ডালিয়া বলেন, রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তাদের সকলের সহযোগীতা ও রংপুরের সাধারণ মানুষের দোয়াএবং সমর্থন নিয়ে এবার নৌকা মার্কার জয় হবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান শাহীন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এম২৪নিউজ/আখতার