রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে বই বিতরণ উৎসব

নিউজ ডেস্ক:

রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে সরকারি বরাদ্দকৃত বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বই বিতরণ উৎসব কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফজলে এলাহী ও পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কে এম জালাল উদ্দীন আকবর।