রংপুর মহাসড়কে ডাম্পিংয়ের সিদ্ধান্ত

মিঠাপুকুর২৪নিউজ ডেক্স

মহাসড়ক ও আঞ্চলিক সড়কে নিষিদ্ধ থ্রি হুইলার ও অটোরিকশা বন্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে রংপুর হাইওয়ে পুলিশ। এসব নিষিদ্ধ যানবহন আটক করে ডাম্পিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে চালকদের মাঝে সচেতনতা সৃষ্টিতে মাইকিংসহ প্রচার প্রচারণা চালানো হচ্ছে।

উচ্চ আদালত কর্তৃক নিষিদ্ধ থাকার পরও রংপুর বিভাগের বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক সড়কে প্রতিদিন হাজার হাজার অবৈধ থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল অব্যাহত রয়েছে। ফলে দ্রুত পাল্লার যানবহনের সঙ্গে চলাচল করতে গিয়ে নানা রকম দুর্ঘটনার শিকার হচ্ছে।

রংপুরে ব্যাটারি চালিত অটো মালিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, মহাসড়কে আগে কোনো অটোরিকশা চলাচলে ধরা পড়লে শাস্তি স্বরুপ অটো আটকে রাখাসহ মামলা হতো। কিন্তু এবার অটোরিকশা আর ফেরত দেয়া হবে না। হাইওয়ে পুলিশের এই সিদ্ধান্ত অমানবিক।

তিনি বলেন, অধিকাংশ অটোচালক গরীব এবং তাদের শেষ সম্বল বিক্রি করে অটোরিকশা কিনে এর আয় দিয়ে পরিবারের ভরণপোষণ চালাচ্ছেন। তাই হাইওয়ে পুলিশের প্রতি বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন।

হাইওয়ে পুলিশের সহকারী এসপি জাহিদুর রহমান চৌধুরী বলেন, আইনটি হওয়ার পর থেকেই আমরা মহাসড়কে অবৈধ থ্রি হুইলার ও অটোরিকশার চলাচল বন্ধে কাজ করছি। তবে এর চালক গরীব। বিভিন্ন কারণ বিবেচনা করে সংশোধনের জন্য একটা নির্দিষ্ট সময় পর আটক অবৈধ যানবহন এর মালিককে ফেরত দিতাম।

কিন্তু অধিকাংশ চালক সংশোধন না হয়ে পুনরায় মহাসড়কে তাদের অবৈধ যানবহন চলাচল অব্যাহত রেখেছেন। তাই এবার আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি। এখন থেকে মহাসড়কে অবৈধ যানবহন আটক হলে সেগুলো আর ফেরত দেয়া হবে না। সে গুলো অনির্দিষ্ঠ কালের জন্য ডাম্পিং করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, রংপুর মেট্রোপলিটন এলাাকার মহসড়কে যদি অবৈধ যানচলাচল করে তাহলে তা দেখবেন মেট্রো পুলিশ। তবে জেলা পুলিশের এলাকায় হাইওয়ে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। সূত্র- ডেইলী বাংলাদেশ

Leave a Reply